<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->
আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: খায়বার পাখতুনখা প্রদেশের আদম খীল উপত্যকায় অবস্থিত ‘আখারওয়াল’ মসজিদে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে কমপক্ষে ৬৩ জন নিহত এবং অপর ১০৪ জন আহত হয়।
পাকিস্তানী পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে যে, উক্ত হামলায় ১০ থেকে ১৫ কেজি বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছিল।
প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরেই পাকিস্তানের উত্তর অঞ্চলে অবস্থিত একটি মসজিদে বোমার বিস্ফোরণ ঘটে। উক্ত বিস্ফোরণে কমপক্ষে ৫ ব্যক্তি নিহত হয়েছে।
আনসা লাটিনা বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, পাকিস্তানে বিগত ৩ বছরে বিভিন্ন হামলার শিকার হয়ে কমপক্ষে ৩ হাজার ৫ শত লোক নিহত হয়েছে।#